আহলে বাইত বার্তা সংস্থা (আবনা) : ১৮ই জিলহজ্জ আমিরুল মু’মিনীন হযরত আলী (আ.) এর অভিষেক দিবস উপলক্ষে গত ৩রা অক্টোবার শনিবার আলী আসগার স্মৃতি সংঘ পাঠাগার কতৃক মাহদীবাগ ইমামবাড়ি, আর. এন. রোড, যশোরে একটি মাহফিল এর আয়োজন করা হয়।
আহলে বাইত (আ.) এর ভক্ত ও অনুরাগীদের উপস্থিতিতে আয়োজিত ঐ মাহফিলে সভাপতিত্ব করেন ইনকিলাব এ মাহদী মিশন এর প্রতিষ্ঠাতা জনাব মল্লিক আব্দুর রউফ। এতে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম মাওলানা সাইয়্যেদ হাবীব রেজা হুসাইনী, মাওলানা মনোয়ার হোসেন, ইনকিলাব এ মাহ্দী মিশনের দায়িত্বশীল জনাব সিরাজুল ইসলাম ওমুড়লী ইমাম বাড়ীর পেশ ইমাম জনাব ইকবাল হুসাইন প্রমুখ।#